শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

"নবপ্রভা ফাউন্ডেশনের ত্রাণ সহায়তা | প্রধান খবর"

"নবপ্রভা ফাউন্ডেশনের ত্রাণ সহায়তা | প্রধান খবর"
"প্রকৃত দুর্যোগের সময়ে মানুষের সহানুভূতিই তাদের প্রকৃত শক্তি হয়ে ওঠে। ২০২৪ সালে ফেনী, নোয়াখালি, লক্ষ্মীপুরের ভয়াবহ বন্যায় মানুষ চরম বিপাকে পড়েছিল, ঠিক তখনই এগিয়ে আসে নবপ্রভা ফাউন্ডেশন নামের এক ফাউন্ডেশন।

তরুণদের উদ্যোগের মধ্য দিয়ে ফাউন্ডেশনটির কার্যক্রম শুরু হয়। সহানুভূতি ও মানবিকতার প্রেরণায় তারা শুরু করে নবপ্রভা ফাউন্ডেনের ৯ দিনের মানবিক অভিযাত্রা। যার প্রথম পাঁচদিন ত্রাণ তহবিল সংগ্রহের কাজে এবং বাকি চার দিন ত্রাণ বিতরণের কাজ করা হয়।

খুব সামান্য সম্পদ নিয়ে ঢাকার জনাকীর্ণ রাস্তায় তাদের সহায়তার যাত্রা শুরু। তাদের সংগ্রহবাক্স ও একটিমাত্র লক্ষ্য নিয়ে তারা মানুষের সামনে দাঁড়ায়। ঢাকার বিভিন্ন এলাকায় ত্রাণ সংগ্রহ বুথ স্থাপন করা হয়। টাকা ও বস্ত্র সহায়তা আসতে থাকে। ছোট ছোট অবদানগুলোই একত্রে বড় কাজের রূপ দেয়।

এভাবে পাঁচ দিন ত্রাণ সংগ্রহের পর, দলটি প্রস্তুত হয়ে লক্ষ্মীপুরের পথে যাত্রা করে। রাজিবপুর এবং আদিলপুরে শুরু হয় ত্রাণ বিতরণ। ৩০০টি পরিবার পায় ছয় দিনের জন্য পর্যাপ্ত খাদ্য এবং প্রয়োজনীয় ওষুধ। পর দিন দলটি স্থানীয় ছাত্র সংগঠন আদর্শ সমাদিয়ান-এর সঙ্গে মিলে হাজিরপাড়া গ্রামে পৌঁছে।

এই গ্রামটি বন্যায় ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেখানে তারা ৫০ জন নারী-কে শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং ওষুধ প্রদান করে। তৃতীয় দিন তারা দত্তপাড়ায় যায় এবং ৬০টি পরিবার-কে ছয় দিনের জন্য খাদ্য ও ওষুধ সরবরাহ করে। শেষ দিনটি ছিল ঢাকায় সংগৃহীত বস্ত্র বিতরণের।

লক্ষ্মীপুরের ১৩টি স্থানে গিয়ে তারা বস্ত্র পৌঁছে দেয়, এবং শুধুমাত্র প্রকৃত দরিদ্র ও প্রয়োজনমতো মানুষদের হাতে তা তুলে দেওয়া হয়। নবপ্রভা ফাউন্ডেশনের ৯ দিনের এই কার্যক্রমে ৪০০টিরও বেশি পরিবার সরাসরি উপকৃত হয়েছে। শুধু ত্রাণ দিয়ে থেমে যায়নি তারা, বন্যার পানি সরে যাওয়ার পরেও মানুষের দুর্দশা শেষ হয়নি।

তাই নবপ্রভা ফাউন্ডেশন শুরু করছে একটি নতুন উদ্যোগ। পুনর্বাসন প্রকল্পের আওতায় বন্যায় ঘরহারা ১০টি পরিবারকে নতুন করে বাসস্থান প্রদান করবে এই সংগঠন।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার